Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘ড্রিম মোবাইল এক্সক্লুসিভ শপ’ উদ্বোধন

শাওমি ফোনে মেগা উপহার ঘোষণা
banglarbhoreBy banglarbhoreমার্চ ৭, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ‘ড্রিম মোবাইল এক্সক্লুসিভ শপ’ উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের চিত্রা মোড়ে ‘ড্রিম মোবাইল এক্সক্লুসিভ শপ’ নামে নতুন একটি মোবাইল ফোন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রির এই শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিনস্ মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইউম তসলিম।
এছাড়া উপস্থিত ছিলেন, ডিনস্ মোবাইলের সেলস ম্যানেজার মেহেদি হাসান, বিকাশ মার্সেল বিজনেস যশোরের ব্যবস্থাপক মাসুদ রানা, ড্রিম মোবাইল এক্সক্লুসিভ শপের ম্যানেজার সুমন চক্রবর্তী, যশোর দোকান মালিক সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান ডলার এবং ইলেকট্রনিক মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুস সবুর নান্নু চাকলাদারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ডিনস্ মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইউম তসলিম বলেন, সামনে ঈদকে কেন্দ্র করে যশোরের ক্রেতাদের চাহিদা পূরণে নতুন এই শোরুম চালু করা হয়েছে। শাওমি বিভিন্ন আধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনছে। যুগের সাথে তাল মিলিয়ে মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ।

তিনি আরও জানান, শাওমি ব্র্যান্ডের মোবাইল কিনলে শর্তসাপেক্ষে বিভিন্ন আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ থাকবে। মেগা উপহারের মধ্যে রয়েছে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ, ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ার। এছাড়া নিশ্চিত উপহারের মধ্যে রয়েছে ২ হাজার টাকা ক্যাশব্যাক, স্মার্ট ওয়াচ ও ট্রাভেল ব্যাগ।

নতুন এই শোরুম চালুর মাধ্যমে যশোরের প্রযুক্তিপ্রেমী ক্রেতারা সহজেই শাওমির সর্বশেষ মডেলের স্মার্টফোন ও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.