Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৯, ২০২৬

যশোরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
উৎসব আয়োজনের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম বর্ষপূতি। বুধবার দুপুর ১২ টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়। উপস্থিত বক্তারা দেশ রূপান্তর পত্রিকায় অতীতে প্রকাশিত আলোচিত রিপোর্ট নিয়ে প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এস এম শাহীন। তিনি বলেন, ‘দেশে দিনদিন পত্রিকার সংখা বাড়ছে; তবে পাঠকের হার কমেছে। পাঠকের কাক্সিক্ষত সংবাদ না থাকায় দিন দিন পত্রিকাগুলো পাঠকের সংখ্যা হারাচ্ছে। আবার সাংবাদিকতার এই ভিড়ে দিন দিন অপসাংবাদিকতাও বেড়েছে। অপসাংবাদিকতার চাপে মূলধারার সাংবাদিকরাও। এই ক্ষেত্রে জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বেশি নজর দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশ রূপান্তর অনুসন্ধানী সাংবাদিকতার মডেল উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, শুরু থেকেই দেশ রূপান্তর পত্রিকা আলোচিত অনুসন্ধানী সাংবাদিকতা করে আলোচনায় রয়েছে। তারা যে সাংবাদিকতার ধারা শুরু করেছিলো; সেটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও বক্তারা দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোরের তথ্য অফিসার এলিন-সাঈদ উর রহমান, যশোর চেম্বার অব কর্মাসের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের যশোর জেলা প্রতিনিধি তবিবর রহমান।

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.