Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দ্বিতীয় দফায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দ্বিতীয় দফায় ছুরিকাঘাতে জখম হয়েছে দাউদ স্কুল এন্ড পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দুর্জয় পাল (১৮)। এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে একই কারণে সন্ত্রাসীরা আঘাত করে। আহত দুর্জয় পাল যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ব্যবসায়ী প্রদীপ পালের ছেলে। আহত দুর্জয় পালকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত আঘাত করেছে।

আহত দুর্জয় পালের পিতা প্রদীপ পাল সাংবাদিকদের জানান, আমার ছেলে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। সে অনেক মেধাবী ছাত্র। গতকাল বেলা সোয়া একটার শহরের বেজপাড়ায় বালির মাঠ থেকে হোলি অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে যাওয়ার সময় বেজপাড়া বালির মাঠের পাশে সাবেক কমিশনার সন্তোষ দত্তের অফিসের পাশে পৌঁছালে খালধার রোড এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার সালাউদ্দিনের ছেলে ফাহাদ (২১) ও বারান্দি কদমতলা এলাকার মাহিন (২০) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন দুর্জয়কে ধরে মারপিট ও তার পেটের ডান পাশে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল নিয়ে এসে ভর্তি করে দেয়।

সন্ত্রাসী ফাহাদ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে ফাহাদ মাহিনসহ অন্যান্যরা ছুরিকাঘাত ও মারপিট করে। কিন্তু সে সময় সন্ত্রাসীদের হুমকির কারণে মামলা করতে সাহস পাননি তার পরিবার। আহত দুর্জয় যশোর দাউদ স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রকম ঘটনা ঘটেছে। আমি বাদীপক্ষকে অভিযোগ দিতে বলেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে গতকাল বিকেলে যশোর কোতোয়ালি থানায় প্রদীপ পাল বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.