Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নগদের ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার-৭

প্রাইভেট চালকের যোগসাজশ পেয়েছে পুলিশ
banglarbhoreBy banglarbhoreJune 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মনিরামপুরে নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার ঠেকিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার চালকের যোগসাজশে এই ছিনতাইরে ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর -ই- আলম সিদ্দিকী।

গ্রেফতারকৃতরা হলেন- নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার চালক ও যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী ও রাশেদুল ইসলামের ছেলে সুজন ইসলাম, মৃত দ্বীন মুহাম্মদের ছেলে ইমদাদুল গাজী ও ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী, একই উপজেলার খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন ও মজনুর রহমানের ছেলে সোহেল রানা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ১০টার দিকে নগদের ডিস্টিবিউটর রবিউল ইসলামের একটি প্রাইভেটকার যশোর থেকে মনিরামপুর যাওয়ার পথিমধ্যে জামতলা নামক স্থানে  পৌঁছলে পিছনের দিক হতে দুইটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা আসামিরা হাতে ধারালো চাপাতিসহ  গতিরোধ করে। একপর্যায়ে অজ্ঞাতনামা আসামিরা মোটরসাইকেল হতে নেমে প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে ও ধারালো চাপাতি দিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে প্রাইভেটকারে থাকা নগদের ডিস্টিবিউটরকে ভয়ভীতি দেখিয়ে তার নিকট থাকা নগদ হাউজের নগদ ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি ভিকটিম রবিউল ইসলাম জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে ঘটনার বিষয়ে জানান। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী আরও জানান, ছিনতাইয়ের ঘটনার আগে ও পরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা,  পুলিশি কলাকৌশল প্রয়োগ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। পরবর্তীতে ডিবিসহ জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেলের সূত্র ধরে আসামি সাগর হোসেনকে ঝিকরগাছার খোষালনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়।  আসামি সাগর হোসেনের তথ্যের ভিত্তিতে যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকী আসামিদের গ্রেফতার করা হয়। নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক  ইউসুফ আলী সাজুর যোগশাজোসে ছিনতাই করে তারা।

আসামি ইমদাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫শ’ টাকা ও সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ছিনতাইকৃত ৩২ লাখ ৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাপাতি ও লুন্ঠিত টাকা বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ছিনতাইয়ের ঘটনার পর নগদের লোকজন টাকার পরিমাণ ৫৫ লাখ বলেছিলেন। যা সঠিক তথ্য নয়। প্রকৃত টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যাইনি। টাকার পরিমাণ যাচাই বাছাই চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, ডিবি ওসি মঞ্জুরুল হক ভুঞা, মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.