বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বইছে তাবদাহ। কাঠফাটা রোদে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণে এবং কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’।
বৃহস্পতিবার দুপুরে শহরের জজকোর্ট মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোরের সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনকালে তিনি বলেন, ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরহাদ শেখের পরিচালনায় কর্মসূচিতে পথচারী, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন যানবাহনের শ্রমিক এবং সাধারণ মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি তুলে দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন মধু, কামরুল হাসান রিপন, রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো, মো. সজিব, মো. চয়ন, আফিয়া জাহিন, মো. সাকিব, দোলা রহমান, মো. বাঁধন, নয়ন শেখ, কালাচান, মো. হাফিজ, মো. রাকিব, জনি, নয়ন ও হৃদয়।

