Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পরকীয়া নিয়ে বিরোধ : বন্ধুর হাতে যুবক খুন

banglarbhoreBy banglarbhoreJanuary 20, 2024Updated:January 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় পরকীয়া প্রেম নিয়ে বিরোধে বন্ধুর হাতে অপর এক বন্ধু নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তৌফিক আহমেদ (২৭) ওই গ্রামের বাসিন্দা। হামলাকারী তৌফিকের বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা কৃষ্ণনগর গ্রামের তৌফিক ও কেসমত বাবু দু’জন একে অপরের বন্ধু। বন্ধুত্বের সূত্র ধরে পরস্পরের বাড়িতে অবাধ যাতায়াতের সূত্র ধরে তৌফিকের সাথে কেসমত বাবুর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধে সূত্রপাত হয়।

নিহত তৌফিক ফাইল ফটো 

ওই বিরোধের জের ধরে তৌফিক গতকাল সকালে কেসমত বাবুর বাড়িতে গেলে বাবু তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কেসমত বাবুর স্ত্রীর সাথে পরকীয়া নিয়ে বিরোধে তৌফিক হত্যার শিকার হয়েছেন। হত্যাকাণ্ডের পর জড়িত বাবু পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.