Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা
  • যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
  • চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব
  • ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
  • যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
  • দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
  • শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৃথক হামলায় গুরুতর আহত ৩

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পৃথক হামলায় তিন জন গুরুতর আহত হয়েছেন। প্রতিপক্ষের বাঁশ, রড, লাঠিসহ দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। আহতরা হলেন, শার্শার বড়আঁচড়া এলাকার মফিজুর রহমান (৫৬), মণিরামপুর উপজেলার কাটাখালি এলাকার জাহাঙ্গীর আলম (৩৮) ও যশোর সদর উপজেলার ছোটমেঘলা এলাকার নূর ইসলাম (৩৮)।
আহত মফিজুর রহমানের আত্মীয় বনি বলেন, শনিবার জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় মফিজুরের উপর ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত হামলা করে। রড় দিয়ে পিটিয়ে তার মাথা ও হাতে জখম করে। তার মাথা ও চোখের উপরে মারাত্মক জখম হয়েছে। হাতে ও মাথায় ৬ টা সেলাই দিতে হয়েছে। আহত মফিজুর বেনাপোলে সিএণ্ড এফ ব্যবসার সাথে জড়িত। ধারণা করা হচ্ছে, বিএনপি সমর্থিত লোকেরা তাকে হত্যার উদ্দ্যেশে হামলা করেছে। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে, মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের এক দল দুর্বৃত্ত কাটাখালি বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের উপর হামলা করে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি রেফার্ড করে।
আহত জাহাঙ্গীর হোসেন বলেন, আমজাদ মেম্বরের নেতৃত্বে তার উপর হামলা করা হয়েছে। তার মাথায় ১৫ টা সেলাই দেয়া লেগেছে। আমজাদ মেম্বর আওয়ামী লীগের রাজনীতি করে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। যারা হামলা করে তাদের ভিতরে একজনের কাছে তিনি বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। এ সময় তার দোকান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা হামলাকারীরা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, যশোর সদরের ছোটমেঘলা গ্রামের নূর ইসলামকে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী তুহিন, নাহিদসহ ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত।
জানা গেছে, ছোট মেঘলা গ্রামের স্টোন ব্রির্কসের নাইট গার্ডের কাজ করত আহত নূর ইসলাম। শনিবার রাতে ডিউটি পালনের সময় তুহিন, নাহিদ ও রবুসহ ৫ থেকে ৭ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। তার হাত, পা , পিঠ ও মাথার পিছনে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজহার দায়ের করা হয়েছে। পৃথক ঘটনায় আহত তিন জনের শারীরিক অবস্থা পূর্বের থেকে উন্নতির দিকে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা

মে ৩, ২০২৬

যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান

মে ৩, ২০২৬

চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব

মে ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.