Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দিবস’ পালিত

banglarbhoreBy banglarbhoreAugust 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
‘ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ যশোরে পালিত হয়েছে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দিবস ২০২৫’। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানানো হচ্ছে, কারণ তারা দেশের বাইরে থেকে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারকে হঠাতে অবদান রেখেছেন।
সরকার তাদের ‘যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে তাদের অবদানের স্বীকৃতি দিয়েছে।” তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরে এবং সমাজে তাদের প্রাপ্য সম্মান দেয়া উচিত। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইনস্ট্রাক্টর সিরাজুল ইসলাম, জুলাই যোদ্ধা আহাদ হোসেন এবং রেমিটেন্স যোদ্ধা রিনা খাতুন ও সফিয়ার রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরে যশোরে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর জন্য দু’জনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।
সিঙ্গাপুর প্রবাসী রকি আহমেদ ১ কোটি ৯১ লাখ টাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে জেলার শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল করিম, যিনি ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ টাকা দেশে পাঠিয়েছেন।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.