Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ৩

banglarbhoreBy banglarbhoreApril 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ডিবি ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার হালসা গ্রামের সম্রাট হোসেন, যশোর শহরের কাজীপাড়ার শাহাদাত আলী রাজ ও সদর থানার বিরামপুর ছবুল্লার মোড় কবরস্থানের পাশের জনৈক মুন্তাজ হোসেনের বাড়ির ভাড়াটিয়া শাহরিয়ার হোসেন সবুজ। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।

উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্পের এসআই কামাল হোসেন একদল পুলিশ বুধবার ১৭ এপ্রিল রাত ১১ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাইকেল হাটের সামনে থেকে শাহরিয়া হোসেন সবুজকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২০ পিস ইয়াবা উদ্ধার দেখায়। এ ব্যাপারে সবুজের মা দাবি করেছেন তার ছেলে ইয়াবা সেবন করে বেচাকেনা করেন না। তাকে গ্রেফতারের সময় পুলিশ কোন ইয়াবা পাইনি। পুলিশের ওই কর্মকর্তা ২০ পিস ইয়াবা দিয়ে সবুজের বিরুদ্ধে মামলা দিয়েছে।

অপরদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই নূর ইসলামসহ একদল পুলিশ বুধবার ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের সর্কিট হাউস টু রাসেল চত্বর গামী রোডস্থ কাস্টম হাউজের বিপরীত রাফিদ ট্রেডার্স টাইলসের দোকানের সামনে থেকে সম্রাট হোসেনকে ৩ বোতল ও শাহাদাত আলী রাজকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.