Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৩, ২০২৫

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রে ছোট বোন নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রে ছোট বোন নিহত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামে এক তরুণী নিহত হয়েছেন।

পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, তিনি শ্বশুর বাড়ির পাশেই জনৈক সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন।

সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন। আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সাথে তার ঝগড়া হয়।

একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের কর আনেন এবং শারমিনের গলায় কোপ দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত খোকন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক

সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.