Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
  • পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বসতভিটা দখল ও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে বসতভিটা দখল ও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বসতভিটা দখলের চেষ্টা, হামলা, লুটপাট ও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যশোর সদর উপজেলার মুড়ুলী পুকুরকুল এলাকার ফারজানা ইয়াসমিন তনু। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর হলরুমে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বসতভিটাটি মুড়লীর মূল রাস্তার পাশে হওয়ায় দীর্ঘ আট বছর ধরে স্থানীয় একটি চক্র তাদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও হামলা চালাচ্ছে।

লিখিত বক্তব্যে ফারজানা ইয়াসমিন তনু জানান, গত ৩০ নভেম্বর তিনি তার অসুস্থ মাকে দেখতে ছেলে রাফসান রাহিমকে (৬) নিয়ে বাবার বাড়িতে আসেন। সেদিন বিকেলে তার ছেলে সাইকেল নিয়ে খেলা করার সময় পার্শ্ববর্তী বাড়ির নাজিমের ছেলে তানভির (১৭) সহ বেশ কয়েকজন তার সন্তানের কাছ থেকে সাইকেল নেয়ার সময় ধস্তাধস্তি করে। একপর্যায়ে তার ছেলে রাফসান রাহিম অচেতন হয়ে মাটিতে পড়ে যায়।

তিনি বলেন, ওই ঘটনায় আমরা ওদেরকে কিছু জিজ্ঞাসা করার আগেই পূর্ব শত্রুতার জেরে আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে বাড়িতে পাঠান।

আরও পড়ুন .. ..

তনু অভিযোগ করেন, প্রথম হামলার পর তারা হাসপাতালে যাওয়ার আগেই হামলাকারীরা কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করে। এরপর ভেজাল মবিল তৈরির কারখানার মালিক আলি হোসেনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বিতীয়বার তাদের বাড়িতে হামলা চালায়।

তিনি জানান, হামলাকারীরা তাদের বাড়িতে অবরুদ্ধ করে ছিল ১ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা এবং অগ্রণী ব্যাংকের চেকবই লুট করে নিয়ে যাওয়ার সময় জীবননাশের হুমকি দেয় বলে তনু জানান। তিনি বলেন, পেট্রোল ঢেলে আমাদের আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয় হামলাকারীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর চার দিন ধরে পরিবারসহ তারা রাস্তায় অবস্থান করছেন। সন্ত্রাসী বাহিনীর বাধায় থানায় যেতে পারছিলেন না। অবশেষে গত সোমবার (২ ডিসেম্বর) তারা যশোর কোতোয়ালী থানায় অভিযোগ করেন এবং ওসির সাথে কথা বলেন। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০১৬ সালেও একই চক্রের হামলায় ফারজানা ইয়াসমিন তনুর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বোনের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় তখন মামলা করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ফারজানা ইয়াসমিন তনুর সাথে উপস্থিত ছিলেন তার ছেলে রাফসান রাহিম এবং মা পারুল বেগম।

অভিযোগ পেট্রোল বসতভিটা দখল যশোর সংবাদ সম্মেলন হুমকি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.