Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreJune 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন বেনজির, আজিজদের যারা তৈরি করেছে আগে তাদের শাস্তি হওয়া উচিত। ব্যক্তি বেনজির আজিজদের সমালোচনা করার কোন প্রয়োজন নেই। এ রকম হাজারো বেনজির আজিজ সমাজে বর্তমান। যে রাষ্ট্র প্রশাসন যন্ত্র এবং আওয়ামী লীগে মিলে মিশে জনগণের ওপর জুলুম নির্যাতন করেছে। সেই রাষ্ট্র প্রশাসন যন্ত্রের আজ শুভ বুদ্ধি উদয় হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগ প্রয়োজনের সময় ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে টিস্যু পেপারের মত ছুড়ে ফেলবে।

জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজনে শনিবার “দেশ রক্ষা বাঁধ খেয়ে ফেলেছে মহাজাগতিক ইদুর” শীর্ষক আলোচনা নিবন্ধের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আকুণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং বিদেশী প্রভুদের পদলেহনকারী বর্তমান ফ্যাসিস্ট সরকারের শহীদ জিয়াউর রহমানকে মোকাবেলা করার সাহস নেই। তাদের কপালে কলঙ্গের তিলক চির স্থায়ী হয়ে গেছে। জনগণ ওদের চোর ডাকাত যে নামেই সম্বোধন করুক না কেন, তাতে ওবায়দুল কাদের সাহেবদের কিছু যায় আসে না। যে কারণে তাদের দুর্নীতি নিয়ে সুজন, টিআইবি , সিডিপি যখন কথা বলছে। তখন কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমরা ওসবের ধার ধারি না।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক মৌলুদা পারভিন, জেলা যুবদলের নাট্যকলা সম্পাদক সাইদুর রহমান, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় নিবন্ধ উপস্থাপন করেন, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ জামান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জিয়া স্মৃতি পাঠগার যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.