Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৪, ২০২৬

যশোরে বিএনপির সাবেক কাউন্সিলরসহ অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে বিএনপির সাবেক কাউন্সিলরসহ অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এক কাউন্সিলরের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের এক সমাবেশ ও প্রচার মিছিলে তারা দলটিতে যোগ দেন।

নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান দলবল নিয়ে জামায়াতে যোগ দিলে তাদের ফুল দিয়ে সাদরে গ্রহণ করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। যোগদান অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সমাবেশে অধ্যাপক গোলাম রসুল তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে বাঘারপাড়া-অভয়নগর এলাকাকে সম্পূর্ণ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবেন। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.