Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিদেশি দম্পতিকে ‘মলম পার্টি’ অপবাদ দিয়ে হেনস্তা, স্বর্ণালঙ্কার ছিনতাই

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১০, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
যশোরে বিদেশি দম্পতিকে ‘মলম পার্টি’ অপবাদ দিয়ে হেনস্তা, স্বর্ণালঙ্কার ছিনতাই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের খয়েরতলা বাজারে প্রকাশ্যে দুই বিদেশি নাগরিককে ‘মলম পার্টির’ সদস্য বলে অপবাদ দিয়ে হেনস্তা ও তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদেশি দম্পতিকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত মোকারককাঠি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও বড়মেঘলা গ্রামের আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

জানা গেছে, ইরান থেকে বেড়াতে আসা ফায়েজ এবং তার স্ত্রী ঘোলি ঢাকা থেকে যশোরে আসেন। মঙ্গলবার বিকেলে তারা ক্যান্টনমেন্ট সংলগ্ন খয়েরতলা বাজারের ‘ফুডপার্ক এন্ড টেলিকম’ দোকানে বিরিয়ানি আছে কিনা জানতে যান। ভাষাগত সমস্যার কারণে তারা ব্যাগে থাকা ডলার দেখিয়ে খাবারের বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

এ সময় স্থানীয় দুই ব্যক্তি তাদের ‘মলম পার্টির’ সদস্য আখ্যা দিয়ে হেনস্তা করা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা বিদেশি পুরুষটির জামার কলার ধরে ব্যাগ টানাটানি করেন। তার স্ত্রী গাড়ি থেকে নেমে এলে ভিড়ের মধ্যে কেউ তার আঙুল থেকে আংটি ও গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিদেশি নাগরিকদের উদ্ধার করেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাতের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন কল কেটে দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ

মে ৩১, ২০২৬

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.