Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিদেশি পিস্তলসহ ‘কালা অনিক’ গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreMarch 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে একটি বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘কালা অনিককে’ গ্রেফতার করা হয়েছে। অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দ্রুতবিচারসহ ১৪টি মামলা রয়েছে। এ সময় তার দুই সহযোগী আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবীরকেও আটক করা হয়।

আজ (বুধবার) ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার। তবে মঙ্গলবার মধ্যরাতে ডিবি পুলিশ সন্ত্রাসীদের আটক করে।

সংবাদ সম্মেলনে ওসি রুপন কুমার সরকার জানান, ঈদকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘কালা অনিককে’ গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার দুই সহযোগী আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবীরকেও আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কালা অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দ্রুতবিচারসহ ১৪টি ও হুমায়ুন কবিরে বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

এদিকে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.