Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৯, ২০২৪No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতসমুহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে ডাল ও তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) কৃষি সচিব-ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানি।

কর্মশালায় যশোর অঞ্চলে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে ডাল ও তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিনা উপকেন্দ্র মাগুরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ্। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশাররফ হোসেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ ড. ভূঞা এ.টি.এম.ওবায়দুল্লাহ, বিনা ময়মনসিংহের পরিচালক গবেষণা ড. ইকরাম-উল-হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক আজগর আলী, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার খুলনা অঞ্চল বিভাস চন্দ্র সাহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার মো. আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মাহাবুবুল আলম তরফদার।

কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার কৃষি সম্প্রসারণ, গবেষণার সাথে যুক্ত কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় বিনা উদ্ভাবিত বিভিন্ন জাতের বিষয় গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিকূলতা মোকাবিলা করে ফসল উৎপাদনের জন্য বোরো মৌসুমে বিনাধান ১০, বিনাধান ২৪ ও বিনাধান ২৫, আমন মৌসুমে বিনা ২৩, উঁচু জমির জন্য বিনা ১৭ ও জিংক ও আয়রন সমৃদ্ধ বিনা ২০, আউশ মৌসুমের জন্য বিনা ১৯, রবি মৌসুমের জন্য বিনা সরিষা ৪, বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১, বিনা খেসারী ১, বিনা মসুর ডাল ৮, বিনা চিনা বাদাম ৪ ও ৮, বিনা টমেটো ১০, বিনা হলুদ ১, বিনা লেবু ১ ইত্যাদি জাতের ফসল চাষের পরামর্শ দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.