Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভাটা শ্রমিক ধর্ষণ, দুইজনের নামে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreJuly 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের চাঁচড়া ইউনিয়নের বাগেরহাট এলাকায় ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের মামলায় দুই যুবককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া তেঁতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল।

মামলা সূত্রে জানা যায়, বাগেরহাট গ্রামে আসলামের ইটভাটায় প্রায় ৪-৫ মাস ধরে ওই নারী কাজ করছেন। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাক শ্রমিক। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। গত ২৫ এপ্রিল ভোর রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করেন। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার তদন্তে উঠে আসে, আকরাম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরেই ওই নারীকে ক্ষতি করার চেষ্টা করছিলেন। তারই জেরে আগে থেকে ওঁত পেতে থাকেন আকরাম। একপর্যায়ে ওই নারীকে পেয়ে ধর্ষণ করে।

এ কাজে সহযোগিতা করে রাব্বি। পরে পুলিশ দুইজনকেই আটক করে। আটকের পর তারা এ ঘটনার কথা স্বীকারও করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.