Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৬

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোরা প্রতিবেদক :
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও বারোবাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। অভিযানকালে একটি বিজ বিক্রি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুড়ামনকাটি বাজারে অবস্থিত মেসার্স আবু সালেহ সিডস অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরিদর্শনের সময় দেখা যায়, বিভিন্ন ধরনের সবজি বীজের প্যাকেটে বাধ্যতামূলক লেবেল সংযুক্ত করা হয়নি।

পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য উল্লেখ ছিল না এবং কয়েকটি পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা হয়নি, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে চুড়ামনকাটি ও বারোবাজার এলাকার বিভিন্ন মুদি ও কৃষি উপকরণের দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, বিক্রয়মূল্য এবং বাজার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের সঠিক তথ্য প্রদর্শন এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন যশোর বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গণ কর্মকর্তা রুহুল আমিনসহ জেলা পুলিশের একটি টিম এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার প্রতিনিধিরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ

নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.