Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মরা গরুর মাংসসহ দুই কসাই ধরা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মরা গরুর মাংসসহ দুই কসাই জনতার হাতে ধরা পড়েছে। সোমবার সন্ধ্যায় রেলস্টেশন সংলগ্ন কলাবাগান থেকে জনগণ তাদের ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ধৃতরা হলো, যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার তরিকুল ও টালিখোলার বাবু। তারা যশোর শহরের পালবাড়ি মোড়ে দেশি এঁড়ে গরু হিসেবে মাইকিং করে ৬শ’ টাকা কেজি দরে মাংস বিক্রি করে থাকেন। তবে কসাই তরিকুল দাবি করেছেন, মরা নই তারা রুগ্ন গরু জবাই করেছেন।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় পালবাড়ির এলাকার কয়েকজন কসাই চুড়ামনকাটি রেলস্টেশনের পাশের একটি কলাবাগানে মরা গরু জবাই করেছেন বলে জানতে পারেন। পরে তারা জোটবদ্ধভাবে সেখানে গিয়ে মাংসসহ কসাই তরিকুল ও বাবুকে ধরে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
এই বিষয়ে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন জানান, সন্ধ্যায় মরা গরুর মাংস দাবি করে এলাকাবাসী দুই কসাইকে ধরে আনেন। তাৎক্ষণিক বিষয়টি তিনি প্রশাসনকে জানান। রাত সাড়ে ৮ টা পর্যন্ত প্রশাসনের কেউ না আসার কারণে তাদের ছেড়ে দেয়া হয়।
ধৃত কসাই তরিকুল ইসলাম জানান, মরা নই তারা রুগ্ন গরুর জবাই করেছেন। কিন্তু এলাকাবাসী মরা গরুর মাংস হিসেবে তাদের ধরে আনেন। সন্ধ্যায় কলা বাগানে গরু জবাই করলেন কেনো জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, বিষয়টি তার জানা নেই।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, ঘটনাটি চেয়ারম্যান দাউদ হোসেন তাকে মুঠোফোনে অবহিত করেছেন। মাংসসহ ধৃত কসাইদের কোতোয়ালি পুলিশে দেয়ার পরামর্শ দেয়া হয়।
সোমবার ৫ ফেব্রুয়ারি রাত ৮ ৪৫ মিনিটে যশোর রেল রোড সোনালী ব্যাংকের সামনে কেরু এন্ড কোম্পানি মদের দোকান থেকে, বারান্দি পাড়ার বাসিন্দা কুয়ান মদ কিনে নিয়ে যাওয়ার পথে। একদল কিশোর গ্যাং বার্মিজ চাকু ঠেকিয়ে মদ ও টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় জনতা হাতে ধরা পড়ে পুলিশের কাছে সুব্রত করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.