Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৩, ২০২৬

যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য আইনের মামলায় তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের সজিব হোসেন, বেনাপোল নামাজগ্রামের আজিজুর এবং বেনাপোলের বাহাদুরপুর গ্রামের ইয়াসিন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে বিজিবির কাছে খবর আসে, বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। পরে তারা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নিয়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং তিনজনকে আটক করা হয়।

তল্লাশিতে তাদের শরীরে লুকানো ১৬ বোতল এবং ট্রাকের একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতলসহ মোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। রায়ে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেন। তবে আসামিরা জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.