Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মার্চের ঐতিহাসিক দিবস পালনে প্রস্তুতি সভা

banglarbhoreBy banglarbhoreFebruary 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মার্চ মাসে ঐতিহাসিক চারটি দিবস পালনের জন্য প্রস্তুতি সভা করেছে যশোর প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট’র সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর বৃহত্তর যশোর অঞ্চলের প্রধান আলী হোসেন মনি, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এইচএম মুজহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরেরর উপপরিচালক রফিকুল হাসান।

সভায় সিদ্ধান্ত হয়, ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের সেই দিনটি স্মরণে সকাল সাড়ে আটটায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে শিশু একাডেমির আয়োজনে এবং শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে দশটায় আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা করবে। জেলা তথ্য অফিস প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাতটায় চাঁচড়ায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হবে। রাত সাড়ে দশটায় এক মিনিট ব্ল্যাকআউট করা হবে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে আটটায় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করবে।

সকাল সাড়ে ১০টায় যশোর টাউন হল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। হাসপাতাল, শিশু পরিবার ও কেন্দ্রীয় কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.