প্রতিবেদক
আজ (শুক্রবার) সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে সাংস্কৃতিক সংগঠন শব্দ থিয়েটারের আয়োজনে নাটক ‘সক্রেটিস’ মঞ্চস্থ হয়েছে।
সক্রেটিস নাটকটিতে শব্দ থিয়েটার মূলত সক্রেটিসের দর্শন ও দর্শন প্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরেছে। শব্দ থিয়েটার বিশ্বাস করে, নাটক শিল্পের একটি শক্তিশালী মাধ্যম এবং এই নাটকের মধ্যে দিয়েই সক্রেটিসের জীবন ও চিন্তাধারা মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
মাস্উদ জামান রচনায় এবং অরুণ মজুমদার নির্দেশিত নাটক ‘সক্রেটিস’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মহিউদ্দিন লালু, রিফাত ইব্রাহিম, সোহেল রানা, সিফাত-ই-সালমা, অরুণ মজুমদার ও মাস্উদ জামান।
শব্দ থিয়েটার যশোরসহ বিভিন্ন জেলায় শয়তান, অব্যক্ত আঁধার, অন্দরের অন্তর একাধিকবার মঞ্চায়ন করেছে।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
