Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • যশোরে শ্রমিকনেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে
  • প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে
  • চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
  • মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা
  • জীবননগরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৫, ২০২৪

যশোরে শিক্ষা বোর্ড: শীর্ষস্থানে যশোর, তলানিতে মেহেরপুর

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে যশোর জেলা। আর তলানিতে অবস্থান করছে মেহেরপুর জেলা। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।

জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৭২ দশমিক ৮৪ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা।

এই জেলার পাসের হার ৭১ দশমিক ১৯ ভাগ। ৭০ দশমিক ১১ ভাগ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা। নড়াইল জেলা রয়েছে ৪র্থ স্থানে। তাদের পাসের হার ৬১ দশমিক ২৭ ভাগ। ৫ম স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৫৯ দশমিক ৪০ ভাগ। কুষ্টিয়া জেলার অবস্থান ৬ষ্ঠ। তাদের পাসের হার ৫৮ দশমিক ৫২ ভাগ। ৫৮ দশমিক ২৩ ভাগ পাসের হার নিয়ে ৭ম অবস্থানে রয়েছে মাগুরা জেলা। চুয়াডাঙ্গা জেলা ৫৭ দশমিক ৯৬ ভাগ পাসের হার নিয়ে রয়েছে ৮ম অবস্থানে। ৯ম অবস্থানের বাগেরহাট জেলার পাসের হার ৫৫ দশমিক ০৪ ভাগ। আর তলানিতে অবস্থান করা মেহেরপুর জেলার পাসের হার ৫০ দশমিক ৩৮ ভাগ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

যশোরে শ্রমিকনেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.