Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৯, ২০২৪

যশোরে শীতার্তদের পাশে রেন্টু চাকলাদার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
শীতার্ত মানুষের শীত নিবারণে এবং আত্মিক প্রশান্তির লক্ষ্যে যশোরের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
গতকাল শহরের সুধীরবাবুর কাঠগোলায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে রেন্টু চাকলাদার বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।
এসময় তিনি আরো বলেন, আমি মেয়র থাকাকালীন পৌরবাসীর নাগরিক সেবা প্রদানে কাজ করেছি। কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন থেকে যশোর পৌরবাসী বঞ্চিত। বক্তব্য শেষে ২০০ জন নিম্নআয়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মঙ্গল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, শিক্ষাবিদ সুশীল কুমার কুন্ড, সামাজিক ব্যক্তিত্ব মৃনাল কান্তি দে, দীপক কুমার রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল খান পর্বত, যুবলীগ নেতা আলমগীর, দেলোয়ার হোসেন টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা শেখ অরিছুল আলম মাসুদ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.