Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৮, ২০২৪

যশোরে সড়ক দুর্ঘটনায় হতাহত দুই

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় মনজুরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ ( বৃহস্পতিবার) সন্ধ্যায় সদরের রাজারহাট রামনগর কানাইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি যশোর সদরের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় বিজিবি সদস্য ও খুলনা ডুমুরিয়ার মাগুরা গ্রামের মোহাম্মদ আলী (৩৫) নামে অপর ব্যক্তি আহত হয়েছেন।
আহত মোহাম্মদ আলী জানান, তিনি দুই দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়ি খুলনা ডুমুরিয়ার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে সদরের রাজারহাট মোড় থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে যশোর থেকে মণিরামপুর দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর-মণিরামপুর মহাসড়কের রামনগরের কানাইতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ ভ্যান তাদেরকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মনজুরুল মারা যান। এবং তিনি গুরুতর আহত হলে যশোর ফায়ার সার্ভিসের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত মোহাম্মদ আলীর মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.