Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১১, ২০২৫

যশোরে সমকাল-বিএফএফ বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সমকাল-বিএফএফ বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক সমকাল এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় যশোর কালেক্টরেট স্কুল।

জেলা পর্যায়ের এই আসরের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ফাইনাল রাউণ্ডে বিজয়ী যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইফফাত জামান রায়া। দলটির অপর দুই বিতার্কিক হলেন র‌্যাইয়ান তাসনিম অপ্সরা ও অয়ন্তিকা দে দেবলীনা।

রানারআপ দলের বিতার্কিকরা হলেন সিনথিয়া জামান ফাল্গুনি (দলনেতা), লুবাবা বিনতে জাহেদী ও রায়েকা জান্নাত রিতি।

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সকাল ৯টায় সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর নেতৃত্বে দলগত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস, বয়োজিদ মাহমুদ অভি, জামানসহ বিচারকবৃন্দ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বাকি প্রতিষ্ঠানগুলো হলো যশোর জিলা স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা বিদ্যালয়, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, শাহিন স্কুল অ্যাণ্ড কলেজ এবং যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

দিনব্যাপি উৎসবের বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সায়েদা বানু শিল্পী, সাইফুল আলম সজল, হাবিবুর রহমান মিলন, আলমগীর কবীর, তাসনিমুল আলম, অপি, বায়েজিদ মাহমুদ অভি, সুকান্ত দাস।

চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় বিএফএফ বিতর্ক যশোর সমকাল সরকারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.