Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২১, ২০২৫

যশোরে সাড়ম্বরে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সাড়ম্বরে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘জীবনের জন্য সঙ্গীত, স্বাধীনতার জন্য সঙ্গীত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব সঙ্গীত দিবস’ উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ যশোর মিলনায়তনে (বিডি হল) বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

এর আগে সংগঠনটি বিকেল ৫টায় তাদের রেলরোডস্থ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রায় অংশ নেন, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল যশোরের সভাপতি হারুন অর রশীদ, সহসভাপতি অ্যাড. বাসুদেব বিশ্বাস, অনুপম দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সদস্য আমিন মাহমুদ বাবু, সদস্য তরিকুল ইসলাম তারু, মাইকেল সঙ্গীত একাডেমির অধ্যক্ষ অখিল বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, মধুমতি অঞ্চল যশোরের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ যশোরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

পরে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে যৌথভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পীরা।

পরে সপ্তসুর, সুরধুনী, সুরবিতান, তীর্যক, কিংশুক, মাইকেল সঙ্গীত একাডেমি, পুনশ্চ, ভবের হাট, চাঁদের হাট, বাউলিয়া সংঘ, শিল্পাঙ্গন, উৎকর্ষ, স্পন্দনসহ ১৯টি সংগঠন দলীয়, যৌথ ও একক সঙ্গীত পরিবেশন করে।

যশোরে সাড়ম্বরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.