Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৯, ২০২৪

যশোরে সাত মাসে ৬০৩ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে কমেছে বিচারপ্রার্থীর ভোগান্তি

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ৯৩টি ইউনিয়ন পরিষদে সক্রিয় হয়েছে গ্রাম আদালতের কার্যক্রম। গত সাত মাসে গ্রাম আদালতে ৬৭০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬০৩টি মামলার সুষ্ঠু নিষ্পত্তি হয়েছে। দায়ের হওয়া মামলার মধ্যে ৫৪৫ টি সরাসরি ইউনিয়ন পরিষদ ও ১২৫ টি জেলা আদালতের। গ্রাম আদালতে মোট ২৭ টা ধারায় বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানী মামলার বিরোধ নিষ্পন্ন করা হয়। গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে মানুষের ভোগান্তি কমেছে। সেই সাথে বিচারপ্রার্থীদের আস্থাও অর্জন করেছে। রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে সচেতনতা বিষয়ক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায় প্রকল্প পরিচিতি, সভার উদ্দেশ্য, গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারীদের করণীয়, গ্রাম আদালত আইন এবং প্রকল্পের অগ্রগতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান। তিনি বলেন, উচ্চ আদালতের মামলার জট কমানোর লক্ষ্যে সরকার গ্রাম আদালতকে সক্রিয়করণ করছে। অথচ গ্রাম আদালত সম্পর্কে মানুষের ধারণা কম। মানুষের মধ্যে ব্যাপক প্রচারণা বৃদ্ধির জন্যই অংশীজনদের নিয়ে এই সমন্বয় সভা। স্বল্প সময়ে, স্বল্প খরচে হয়রানিমুক্ত হয়ে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালত সম্পর্কে অধিকাংশ জনগণ এখনো জানে না। সে কারণে আজ আমরা সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করেছি। সাংবাদিকরা গ্রাম আদালত এর সেবা বিষয়ে তাদের পত্রিকায় সংবাদ প্রচার করবেন।

এনজিও প্রতিনিধিরা তাদের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে আপনাদের সুবিধাভোগী বা সমাজের মানুষকে সচেতন করবেন। একইভাবে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের কর্মসূচির মধ্যে গ্রাম আদালতকে একটি এজেন্ডা হিসেবে প্রচার করবেন। আপনারা ইউটিউব থেকে বাড়ির কাছে গ্রাম আদালত নামে একটি নাটক আছে, যা দেখলে গ্রাম আদালত সম্পর্কে পরিস্কার ধারনা পাবেন মর্মে অবহিত করেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ-দ্দৌলা, পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক, এডাবের সহসভাপতি শাহাজান নান্নু প্রমুখ।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ গ্রাম আদালত সক্রিয়করণের তৃতীয় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.