Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সিআইডি পুলিশের ওপর হামলা : গ্রেপ্তার আরো ১

তুষার এখনো পলাতক
banglarbhoreBy banglarbhoreSeptember 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার পর বসুন্দিয়ার মোড় থেকে বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের ইব্রাহিমকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান নিশ্চিত করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে একই মামলায় খুলনার ডুমুরিয়া হাসানপুর গ্রামের শাওন সরদারকে আটক করে পুলিশ। তিনি রাজারহাট এলাকায় বসবাস করতেন। হামলার সময় তার পরিহিত পোশাকও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। চিহ্নিত মাদককারবারি তুষার সরদারকে ২০ পিস ইয়াবাসহ আটক করলে তার সহযোগিরা সিআইডি সদস্যদের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। এ সময় সিআইডির সদস্য শহিদুলকে রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত শাওন ও ইব্রাহিমকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত তুষার সরদার এখনও পলাতক রয়েছেন।

এদিকে সিআইডি সূত্র জানায়, মাদক উদ্ধারে গিয়েই তাদের সদস্যদের ওপর হামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও প্রভাব বিস্তারের কাজে যুক্ত ছিলেন তুষার এমন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগে দুটি মামলা ছিল।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন,“ঘটনার পর একাধিক টিম অভিযান চালিয়েছে। দুজনকে গ্রেপ্তার করা গেলেও প্রধান আসামি তুষারকে ধরতে অভিযান অব্যাহত আছে।”

অন্যদিকে সিআইডির পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম জানান, “পুলিশের পাশাপাশি সিআইডির বিশেষ টিমও ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.