Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ‘চশমা সাইদ’র গলাকাটা মরদেহ উদ্ধার
  • সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারে প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
  • যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন সেই রিনা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক
  • যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩
  • যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৯, ২০২৪

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিদেশ পাঠানোর নামে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে উধাও স্বামী। ভুক্তভোগীরা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে স্ত্রীকে। অথচ স্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না। এজন্য প্রতারক স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন শ্যামলী নামে এক নারী।

যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা শ্যামলী খাতুন অভিযোগ করেন, যশোরের শংকরপুরের রনজু নামে এক ব্যক্তির বিদেশ পাঠানোর নামে বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে । এর মধ্যে শুভ নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ, সাইদুল ইসলামের কাছ থেকে ৪০ লাখ, সাহেব আলীর কাছ থেকে ২ কোটি ৫০ লাখ ও রুবেল নামে আরও এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রনজু। এসব টাকার জন্য এখন স্ত্রী শ্যামলীর ওপর চাপ সৃষ্টি করছেন প্রতারণার শিকার ব্যক্তিরা।

শ্যামলী আরও অভিযোগ করেন, একজন গৃহিনী স্ত্রীর পক্ষে এত টাকা পরিশোধের সামর্থ্য নেই তার। এসব নিয়ে কথা বললে রঞ্জু শারীরিক ও মানসিক নির্যাতন করে। রঞ্জু বিশাল একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তাদের মধ্যে রয়েছে ঢাকার রাজু, সিদ্দিক, আলম ও নুর ইসলাম, আলমডাঙার শিপন মেম্বার ও ঢাকা মতিঝিলের আনোয়ার। এই চক্রটি সংঘবদ্ধ ভাবে অপকর্ম করে বেড়াচ্ছে। তারা দেশের বিভিন্ন এলাকার লোকজনকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকছে। রঞ্জু আপন চাচা সালামকে খুন করে তার স্ত্রী রিনা বেগমকে বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন স্ত্রী শ্যামলী।

বর্তমানে প্রতারণার শিকার ব্যক্তিরা শ্যামলীকে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে। কিন্তু রঞ্জু দেশের বিভিন্ন স্থানে ঘাঁটি গেড়ে চাচি রিনা বেগমকে নিয়ে মানব পাচার সিন্ডিকেট পরিচালনা করছেন। এ অবস্থায় চিহিৃত এই প্রতারক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান শ্যামলী।

তিনি আরও বলেন, এমনিতে আমার সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। তারপর পাওনাদারদের চাপ নিতে পারছেন না শ্যামলী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ‘চশমা সাইদ’র গলাকাটা মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারে প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন সেই রিনা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.