Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১০, ২০২৬

যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যুগ-নায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে শনিবার দিনব্যাপি উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘স্বামী অক্ষরানন্দ ও আমেনা খাতুন বৃত্তি’ প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এদিন ভোরে আশ্রমের মূল মন্দিরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। এরপর আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হয়।

‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) কমলেশ মজুমদার। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।

সম্মানিত অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিধান ভদ্র। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল।

স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রমের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ। সঞ্চালনা করেন নওয়াপাড়া মডেল কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ রাহা।

আলোচনা শেষে ভক্তিগীতি পরিবেশন করেন সঞ্জয় মল্লিক, তরুণ কান্তি হালদার বাপন।

এদিকে, এ উপলক্ষে আগামীকাল সোমবার সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে বলে জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.