Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৮, ২০২৪

যশোরে হত্যার জেরে : বাড়িতে আগুনের অভিযোগ ৬টি ঘর পুড়ে ছাই

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হত্যার ঘটনার জের ধরে একটি টিন শেডের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে ওই বাড়ির ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার মধ্যরাতে শহরের বারান্দীপাড়া এলাকার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭/৮ জন একই এলাকার টগর হোসেনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মারাত্মক জখম অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় টগরের মৃত্যু হয়।
পুড়ে যাওয়া ঘরের মালিক তারেক হাসান বলেন, টগর হত্যা মামলার আসামি আয়ান তার টিনের একটি ঘরে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে টগরের লাশ নিয়ে এসে দাফনের পর রাত ১২ টার দিকে টগরের বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযুক্ত আয়ানের বসবাস করা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে আগুনে মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করে নিয়ে গেছে।
যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, শনিবার রাত ১২ টার দিকে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। কর্মীরা সেখানে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ছয়টি ঘর ভস্মীভূত হয়ে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে টগর হত্যার জেরে আগুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযানে রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.