Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreApril 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অভয়নগরের নওয়াপাড়া হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে সোমবার সড়ক অবরোধ হয়েছে। অভয়নগর উপজেলাধীন যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গল গেইট এলাকায় অভয়নগরের নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের হয়রানির প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করেন। বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে অভয়নগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা ও অভয়নগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১১টা ৪০ মিনিট থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও বিভিন্ন পরিবহন শ্রমিকরা অভিযোগ করে বলেছেন, অভয়নগর হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিভিন্ন সময়ে যশোর-খুলনা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী যানবাহন ঢালাওভাবে ওভারলোডিং দেখিয়ে মামলা ও জরিমানা আদায় করে থাকেন। সম্প্রতি ওই সার্জেন্টের মামলা দেয়ার প্রবণতা বৃদ্ধির পাশাপাশি অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানির অভিযোগ পাওয়া যাওয়ায় পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এ অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা আরো জানান, সার্জেন্ট জাহাঙ্গীর আলম নিজেকে মাগুরা-১ আসনের একজন সাবেক সাংসদের আত্মীয় পরিচয় দিয়ে পরিবহন শ্রমিকদের ওপর প্রভাব বিস্তার করতে চান। যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া অন্যতম শিল্প প্রধান এলাকা। এছাড়া এলাকাটি দেশের অন্যতম বৃহত্তম সারের মোকাম। সার, কয়লা ও পাথর সহ বিভিন্ন পন্য নওয়াপাড়া থেকে দেশের বিভিন্ন স্থানে পরিবহন হয়ে থাকে। এছাড়া যশোর-খুলনা মহাসড়কটি (এন-৭) দক্ষিনাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। বিভিন্ন পন্যবাহী পরিবহন ওভার লোড করে যশোর-খুলনা মহাসড়কে চলাচল করে থাকে। তবে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম অসৎ উদ্দেশ্য নিয়ে ঢালাওভাবে পরিবহনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেন বলে পরিবহন শ্রমিক ও চালকরা অভিযোগ করেন।

এ ব্যাপারে অভয়নগর এর নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন সারাদেশে হাইওয়ে পুলিশের অভিযান চলছে সেই হিসেবে যশোরও ব্যতিক্রম নয়। তিনি বলেন বিস্তারিত কিছু জানতে হলে আমাদের উপরের স্যারকে ফোন দিতে হবে এবং জানতে হবে। এর বেশি তিনি জানাতে পারবেন না বলে জানান।

এ বিষয়ে যশোর হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.