Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৯, ২০২৪

যশোরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবিসহ চট্টগ্রামে মসজিদে মুসল্লীদের ওপর হামলা, মসজিদ ভাংচুর এবং মুসলিম আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার নেতাকর্মীরা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। যা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং বাংলাদেশে এর কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকনের সদস্যরা গভীর ষড়যন্ত্রে জড়িত এবং তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। নেতাকর্মীরা আরো বলেন, ইসকন ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, রাশিয়া ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে।

মুসলিম আইনজীবি সাইফুল ইসলাম হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে নেতাকর্মীরা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে এমন আরো ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হোক। আমরা একটি শান্তিপূর্ণ, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। দেশের শান্তি বজায় রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো।

বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনওয়ারুল করীম যশোরী সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, মুফতী মুজিবুর রহমান, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতী শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে শহরের দড়াটানার ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি থানার মোড়ে গিয়ে শেষ হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.