Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ২১ কৃষক-কৃষি কর্মকর্তাকে সম্মানা দিলেন রহস্য ট্রাভেল

banglarbhoreBy banglarbhoreFebruary 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
কৃষিখাতে বিশেষ অবদানের জন্য যশোর জেলার শার্শা ও ঝিকরগাছা উপজেলার ২১ জন কৃষাণ-কৃষাণী এবং কৃষি কমকর্তাকে সম্মাননা দিয়েছে যশোর অঞ্চলের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন প্লাটফর্ম রহস্য ট্রাভেল। রোববার বিকালে যশোরের শার্শা উপজেলার নিজামপুরে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল ও শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং রহস্য ট্রাভেলের প্রধান উপদেষ্টা নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহস্য ট্রাভেলের উপস্থাপক নয়ন হোসেন। আলোচনা শেষে কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সম্মাননা সনদ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। সম্মাননা পাওয়া কৃষাণ-কৃষাণীরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের কৃষাণী আনোয়ারা বেগম, বোদখানা গ্রামের দেলোয়ার হোসেন, মিশ্রিদেওড়া গ্রামের পিন্টু হোসেন, গদখালী আন্দোলপোতা গ্রামের আলামিন হোসেন। শার্শা উপজেলার নাভারণ গ্রামের ইউসুফ আলী, নারায়ণপুর গ্রামের নূর মোহাম্মদ আলী, শ্যামলাগাছী গ্রামের মিজানুর রহমান, সূবর্ণখালী গ্রামের মাহাবুবুর রহমান, ছোট নিজামপুর গ্রামের শাহাজান শিকদার ও মোহাম্মদ আলী, একঝালা গ্রামের সাইফুল ইসলাম শুকুর, কন্দপপুর গ্রামের আছমা খাতুন ও শিলা আক্তার, শাড়াতলা গ্রামের সেলিম রেজা, শিকারপুর গ্রামের মনজুরুল ইসলাম।
১৫ কৃষক -কৃষাণী ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকের সেবা প্রদানে অবদানের জন্য ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয় । তারা হলেন, শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তরুন বালা, ঝিকরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রোকুনুজ্জামান, শার্শা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত কুমার মন্ডল, যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.