Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে  বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর শহরের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানা এলাকার ডিআইটি প্লট এলাকার বাসিন্দা।

এসময় তার দেহ তল্লাশী করে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার, একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি আভিযানিক দল শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে একজন স্বর্ণ চোরাকারবারি গ্রেপ্তার করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্বার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মুল্য আনুমানিক মূল্য ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিকী স্বীকার করেছে যে সে ঢাকার ধোলাইখাল এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলা সংগ্রহ করে বেনাপোল হয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিলো।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। দুর্গা পুজা উপলক্ষে সীমান্তে স্বর্ণ, অস্ত্র, মাদক পাচারকারীদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর সদর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

আটক পাচারকারী যশোর স্বর্ণের বার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.