Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
  • মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
  • অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
  • ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলমের দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreMarch 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন মৃত্যুবরণ করেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (রোববার) দুপুরে তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার সিংহঝুলিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম ও সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

শাহানুর আলম শাহীন গত ২৩ ফেব্রুয়ারি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৬টায় হাসপাতালের আইসিইউ প্রধান প্রফেসর দেবাশীষ বনিক ও নিউরোসার্জন প্রধান প্রফেসর ধীমান চৌধুরীর সমন্বয়ে গঠিত মেডিকেল টিম শাহানুর আলম শাহীনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতেই মরদেহ আনা হয় শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবনে।

গতকাল সকাল ৯টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবন থেকে শেষ বারের মতো শাহীনের মরদেহ নেয়া হয় তার কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে। এরপর সাড়ে ১০টায় তার মরদেহ নেয়া হয় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শাহীনকে ফুলেল শ্রদ্ধা দিয়ে বিদায় জানান বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শাহানুর আলম শাহীনকে এক পলক দেখতে ভিড় করেন অসংখ্য শ্রেণী পেশার মানুষ।

জানাজায় অংশ নেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর-পিপি এম. ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক জিপি সোহেল শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাবেক সভাপতি মোহা. ইসহক, কাজী ফরিদুল ইসলাম ও শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, এমএ গফুর প্রমুখ।

পরে চৌগাছার সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা দুইটার সময় দ্বিতীয় জানাজা শেষে শাহীনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক অ্যাডভোকেট শাহীনের বন্ধু মহিদুজ্জামান মোহন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, বিএনপির উপজেলা সভাপতি জহুরুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, অ্যাডভোকেট হাবিব কাইছার প্রমুখ।

এদিকে, আইনজীবী নেতা শাহানুর আলম শাহীনের মৃত্যুতে রবিবার জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া।
এদিকে, শাহানুর আলম শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটসহ নেতারা। এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, লয়ার্স কাউন্সিল, ট্যাক্সেস বার যশোর শোক প্রকাশ করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত

    October 20, 2026

    মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

    October 20, 2026

    অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.