বিবি প্রতিবেদক
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ।
গতকাল নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৬ জানুয়ারি যশোর সিটি কলেজ মাঠে সমিতির ভোট গ্রহণ শেষে ১৫ জন নেতা নির্বাচিত হন। এদের মধ্যে থেকে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, উর্ধ্বতন সহ-সভাপতি সিরাজ খান মিন্টু, সহ-সভাপতি আইনুল হুদা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মহব্বত আলী জুয়েল, সাংগঠনিত সম্পাদক শেখ ইয়াকুব আলী, শ্রম সম্পাদক শেখ সেলিম, প্রচার সম্পাদক আব্দুল জলিল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন বাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ রিবাতুল হক (অনিক), সদস্য জাহাঙ্গীর আলম, জাবেদ আলী ও বিল্লাল হোসেন মিলন।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন