বিবি প্রতিবেদক
যশোরে ডিবি পুলিশ জেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম নেতৃত্বে যশোর শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারসার নাভারণ সাতক্ষীরা মোড়স্থ স্কয়ার ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে বাগআঁচড়া গ্রামের ইমারুল ইসলাম (৩৫) সম্বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর আলম @ কালু (৪২), বাগআঁচড়া গ্রামের আশরাফুল আলমকে (৩৫) আটক ও তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ডিবি যশোরের এসআই বিপ্লব সরকারের নেতৃত্বে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দিন রাতে দাইতলা গ্রামের রাজা, সুমন, রিপন হোসেন (২৯) এবং রাজারহাট এলাকার শাহ পরান পাখিকে (২৬) আটক করে। এ সময় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন শার্শা উপজেলা গোগা থেকে এসআই হরষিত রায়ের নেতৃত্বে গোগা বাজার থেকে অগ্রভুলট গ্রামের আশরাফুল ইসলামকে (২৭) আটক ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !