Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর উপশহরের ইমু হত্যা মামলায় চার্জশিট, অভিযুক্ত ৯

banglarbhoreBy banglarbhoreDecember 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহরের সৈয়দ এহসানুল হক ইমু হত্যা মামলায় নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই। মামলার তদন্ত শেষে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই স্নেহাশিস দাস।

অভিযুক্ত আসামিরা হলেন, শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার আব্দুল হান্নানে ছেলে আল শাহরিয়ার, বিবি রোডের ফারুক হোসেন ছিরুর ছেলে বিপ্লব হোসেন ও ফারদিন হাসান দূর্জয়, আমবাগান এলাকার হাশেম সরদারের ছেলে শাহিন সরদার, বাবুর ছেলে আসিফ হাসান, শেখ শওকত আলীর ছেলে ইয়াসিন আরাফাত, শাহাদত হোসেন সবুজের ছেলে আসাদুজ্জামান সুইট, পুরাতনকসবার সফি সরদারের ছেলে সোহাগ রহমান ও শেখহাটি জামরুলতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদ পারভেজ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপশহর শিশু হাসপাতালের বিপরীতে রয়েল টি-স্টলে বসে চা পান করছিল শাকিল, শাখাওয়াত ও তানভীর নামে তিন যুবক। সে সময় আসামি দুর্জয় ও মাসুদ একটি মোটরসাইকেলে করে সেখানে যায়। মাদক বিক্রি সংক্রান্ত বিষয়ে আগে থেকে শাকিলের সাথে দুর্জয়ের শত্রুতা ছিল। দুর্জয় সেখানে গিয়ে শাকিলকে মারধর করতে থাকে। শাকিলের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় দুর্জয়। সেখানে দাড়িয়ে ছিলেন উপশহর বি ব্লক মসজিদের পাশের সৈয়দ ইকবাল হোসেনের ছেলে সৈয়দ এহসানুল হক ইমু। তিনি দুইজনকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে দুর্জয়কে কয়েকটি থাপ্পড় মেরে নিবৃত করে চেষ্টা করেন ইমু।

এতে ক্ষিপ্ত হয়ে দুর্জয় পুরাতন কসবা এলাকার বাহিনীকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাবু ও সোহাগ অপর আসামিরা ঘটনাস্থলে আসে। সেখানে ইমুকে পেয়ে সকলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম করে চলে যায়। পরে একজন রিকসা চালক ইমুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে ইমু মারা যান। এ ঘটনায় নিহতের পিতা সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.