Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৩, ২০২৬

যশোর উপশহরে আইন শৃঙ্খলা উন্নয়নে সভা

নৈশপ্রহরী নিয়োগের সিদ্ধান্ত
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর উপশহরে আইন শৃঙ্খলা উন্নয়নে সভা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহর ই-ব্লক এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকাসক্তদের উপদ্রবসহ অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে শুক্রবার বিকেলে উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘অনির্বাণ সংঘ ও নাগরিক সুরক্ষা কমিটি’র আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক সুরক্ষা কমিটির সভাপতি রকিব মোস্তফা। সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য চুরি ও মাদকের বিস্তার অত্যন্ত অকল্যাণকর। মহল্লাকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে নৈশপ্রহরী ব্যবস্থা চালু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সংহতি প্রকাশ করেন উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তুহিন হোসেন। তিনি অপরাধ দমনে এলাকাবাসীর এই সচেতনতাকে সাধুবাদ জানান এবং পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সিনিয়র সিটিজেন মো. কামরুজ্জামান, শামীম আহমেদ, কামাল উদ্দীন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান বাবুল, সজল অধিকারী ও মশিয়ার রহমান। এছাড়া সভায় বিভিন্ন সিকিউরিটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে পেশাদার নিরাপত্তার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত এলাকাবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, অতি দ্রুতই প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগের মাধ্যমে মহল্লার প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.