Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২১, ২০২৪

যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভিরুল ইসলাম সোহান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন স্বাক্ষরিত ১৯ সদস্যের কমিটির পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ সাজ্জাদুর রহমান সুজা, সহসভাপতি-২ জাহিদ হাসান টুকুন, সহসভাপতি-৩ মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও রিপন অটো প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন, গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ইদুল, কাশেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবীর, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারি, সাইফুল ইসলাম লিটন রেজাউল করিম।

জানা যায়, গত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকায় এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয়নি। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়িদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছিল। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্বপালন করছেন একজন প্রশাসক। সর্বশেষ যশোর চেম্বারের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশীল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। গত ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন অন্য কোন প্যানেল মনোনয়নপত্র জমা না দেয়ায় মিজানুর রহমান খানের নেতৃত্ব প্যানেল বিনা প্রতিদ্বিন্দ্বিতায় জয়ী হন।

এ বিষয়ে যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্সের পদ বন্টন করা হয়েছে। এরপর আশা করছি আগামী ২৫ নভেম্বর দায়িত্ব হস্তান্তর করা হবে।

যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.