Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৬, ২০২৪

যশোর জেনারেল হাসপাতাল : একদিনে রেকর্ড সংখ্যক ময়নাতদন্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোর জেনারেল হাসপাতালে একদিনে রেকর্ড সংখ্যক লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করা প্রায় সব মৃতদেহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত। গত সোমবার যশোরের পাঁচ তারকা জাবির ইন্টারন্যাশনার হোটেলে অগ্নিকাণ্ডের তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নেয়া হয় যশোর জেনারেল হাসপাতাল মর্গে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, হোটেল জাবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্দোনেশিয়ার একজন নাগরিক, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হন। এর মধ্যে নিহত হন ২৪ জন। বাকি ৩৫ জন চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য যশোরের বাইরে নেওয়া হয়েছে কয়েকজনকে।

নিহতদের মধ্যে অধিকাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছর। নিহত ২২ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে যশোর জেনারেল হাসপাতালের মর্গে। দুটি মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন। ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ২ জনের মরদেহ মর্গে পড়েছিলো। নিহতের মধ্যে কোনো নারী সদস্য ছিলনা বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতাল চত্বরে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় শোকের মাতম বিরাজ করছে। থমথমে অবস্থায় লাশ কাটা ঘরে হারানো স্বজনদের খোঁজে আসছেন অনেকেই।

যশোর জেনারেল হাসপাতালের ডোম শ্রী অরুণ বলেন, যশোরে চাকরিরত অবস্থায় এবার সর্বোচ্চ সংখ্যক লাশ ময়নাতদন্ত করেছেন তিনি। তবে অন্য কর্মস্থলে একদিনে ২৫ টি পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্ত করেছেন বলেও জানান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবাধয়ক ডা. হারুন আর রশিদ বলেন, বিদেশি নাগরিকসহ ২৩ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আসেন। নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.