Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা ইমাম পরিষদের জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা ইমাম পরিষদের এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদানদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে শহীদী মর্যাদা দানসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের জামিয়া এযাযিয়া রেলস্টেশন মাদরাসা সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের মাওলানা আনোয়ারুল করিম যশোরী। সভা থেকে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমালের উপর হামলা ও তাদের ধর্মীয় স্থাপনা ভাঙচুরসহ সকল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও নারী-শিশু সহ সাধারণ জনগণের উপর যারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে সেসব দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সমুচিত বিচারের দাবি এবং মূল্যবান প্রাণ, দেশ ও জনগণের সম্পদ ধ্বংস এবং সকল প্রকার লুটতরাজ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি দৃঢ় আহ্বান জানানো হয়।

জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান, জেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাজিরুদ্দীন, মুফতি সামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনওয়ান নাঈম, মুফতি আব্দুর রহীম, মুফতি মাহমুদুল হাসানসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.