Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৬, ২০২৫

যশোর ডিবির হাতে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর ডিবির হাতে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও অস্ত্রশস্ত্রের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ৩০ মে রাত সাড়ে ৩টার দিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন লাউখালী কাঁচা রাস্তার মুখে এ ঘটনা ঘটে। ডাকাতির প্রস্তুতিকালে সেখানে একত্রিত ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি নীল-হলুদ রঙের ফোটন মিনি ট্রাক, ধারালো গাছি দা, কাটার, লোহার রড, পাইপ ও রশি উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দল চক্রটির সদস্যদের শনাক্ত করে অভিযান চালায়।

২৫ জুলাই ভোররাতে প্রথমে শাহিন বিশ্বাসকে (৩২) রাজবাড়ীর কালুখালী থানার মহেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ওই দিনই সকালে হামিদুল ইসলাম (২৯) ও বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালামকে (২৪) সাভার মডেল থানার রাজাশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঘটনার দিন ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, চক্রটির বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.