Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজ সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মানহানি মামলা

banglarbhoreBy banglarbhoreMarch 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশে কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়ছে। গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন।

বিচারক ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি যশোর শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা কামাল হোসেন হীরা এবং একই কলেজের অধ্যক্ষ ও শহরের বারান্দীপাড়ার ড. শাহনাজ পারভীন।

মামলায় উল্লেখ করা হয়েছে কলেজের সভাপতি ও অধ্যক্ষ যোগসাজস করে কর্মচারী নিয়োগ দিয়েছেন। এতে কলেজে লেখাপড়ার মান বিনষ্ট হয়েছে। এই ঘটনায় গত ১৪ মার্চ প্রতিবাদ করেন স্থানীয়রা।

নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে সেখানে গিয়ে উভয় পক্ষকে উত্তেজনাপূর্ণ মনোভাব থেকে নিবৃত করা এবং শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন হুমায়ুন কবীর তুহিন। কিন্তু ১৯ মার্চ কলেজের অধ্যক্ষ ও সভাপতি প্রেসক্লাব যশোরে একটি সংবাদ সম্মেলন করেন।

ওই সংবাদ সম্মেলনে বাদী হুমায়ুন কবীর তুহিনকে ফাইভ মার্ডার মামলার আসামি, অস্ত্র-গুলিসহ প্রশাসনের হাতে ধরা পড়াসহ কয়েক বছর আগে সাইকেলে চড়ে কলম বিক্রি করতেন এবং চেয়ারম্যান হওয়ার পরে পাজেরো গাড়িতে এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন।

এবং তা পরদিন পত্রিকায় প্রকাশিত হয়। এতে করে বাদীর এক কোটি টাকার মানসম্মানের হানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.