Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৮, ২০২৪

যশোর পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সরবরাহকৃত পানির প্রবাহ নিশ্চিত ও স্বাস্থ্য সম্মত করা, মশা নিধন এবং সকল ড্রেন বর্ষা মৌসুমের আগে পরিষ্কার ও সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভার মেয়রকে স্মারকলিপি প্রদান করেছে যশোর পৌর নাগরিক কমিটি। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ এ স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সদস্য তসলিমুর রহমান, ইলাহদাদ খান প্রমুখ।

স্মারকলিপি প্রদানকালে যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, আমরা টাকা দিয়ে পৌরসভার নিকট থেকে পানি ক্রয় করলেও পানি সঠিকভাবে পাচ্ছি না এবং পানি স্বাস্থ্যসম্মত নয়। নাগরিকরা পানি না পেয়ে বা ব্যবহার অনুপযোগী পানি কেন টাকা দিয়ে ক্রয় করবে? দ্রুত পানি সমস্যার সমাধান চাই। দ্রুত সমাধান না পেলে নাগরিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিনে-রাতে মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ড্রেনসমূহ মশাদের আতুর ঘরে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম সমাগত। এখনই ড্রেনসমূহ পরিষ্কার ও সংস্কার না করলে সামান্য বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দেবে। দাবিসমূহ ঈদুল ফিতরের আগে বাস্তবায়ন করা না হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দিতে নাগরিকরা বাধ্য হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বলেন, দ্রুত পৌরসভার সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.