Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বারের সম্পাদক শাহীনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

banglarbhoreBy banglarbhoreMarch 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন আর নেই। শনিবার সন্ধা ছয়টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহানুর আলম শাহীনের শ্যালক পেশকার মিঠু। গত ২৩ ফেব্রুয়ারি তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের আইসিইউ প্রধান প্রফেসর দেবাশীষ বনিক ও নিউরোসার্জন প্রধান প্রফেসর ধীমান চৌধুরীর সম্বন্বয়ে গঠিত মেডিকেল টিম শাহানুর আলম শাহীনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট জানান, রোববার শাহীনের মৃত্যুতে সকাল ১০ টায় ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়া ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে শাহীনের মরদেহ রাখা হবে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঈদগাহ ময়দানে সাড়ে ১০টায় শাহীনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে শাহীনের নিজ গ্রাম চৌগাছা সিংঘঝুলি মাদ্রাসা ময়দানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এদিকে, শাহানুর আলম শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটসহ নেতৃবৃন্দ। এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, লয়ার্স কাউন্সিল, ট্যাক্সেস বার যশোরের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে। এছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান শাহীনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.