Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

banglarbhoreBy banglarbhoreJuly 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ২৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ১ লাখ ২ হাজার ৩১৯ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন এবং মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১ জন। সে তুলনায় এবারের ফলাফলে পাসের হার ১৯.৩১ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ৩৫১ জন কমেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এবারের পাসের হার কমার পেছনে ‘জুলাই বিপ্লব আন্দোলন’-এর প্রভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি, যার ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিত বিষয়ে।

এ বছর যশোর বোর্ডের অধীনে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে দুইটি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগ এবারের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ এবার আর শতভাগ পাসের ‘আইওয়াশ’ নেই। যারা পাস করেছে, তারা প্রকৃত যোগ্যতায় পাস করেছে।” তিনি আরও জানান, বোর্ডের ফলাফল আরও উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলো অব্যাহত থাকবে।

যশোর বোর্ডে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.