Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
  • ভিজিডি চাল আত্মসাত : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড
  • ৩০ বছর পর বন্ধ কুরবানির গদাইপুর পশু হাট
  • যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা

অনুপস্থিত ভোটারের পক্ষে ভোটপ্রদান বন্ধ চেয়ে প্রার্থীর আবেদন
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৪, ২০২৪Updated:নভেম্বর ২৬, ২০২৪No Comments১৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে রোববার ছিল মনোয়নপত্র জমা প্রদানের শেষ দিন। এদিন মোট ৫৫ জন প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুটি প্যানেল থেকে থেকে ৫২ জন এবং স্বতন্ত্র থেকে ৩ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এদিকে, অনুপস্থিত ভোটারদের মনোনীত ব্যক্তি দ্বারা ভোট প্রদান করা থেকে বিরত থাকার জন্য একটি প্যানেলের পক্ষে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে।

যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর    শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পরিষদের       নেতৃত্বে রয়েছেন কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন     টিপু। অন্য প্যানেলটি হলো ঠান্ডু ও বাপ্পি পরিষদ। এর মধ্যে   রোববার কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপু   প্যানেলের পক্ষে জমা দিয়েছেন ২৫টি এবং শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ২৭টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি তিনজন হলেন স্বতন্ত্র। আগামী ১২ ডিসেম্বর এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১০ ডিসেম্বর। ৭ বছর পর আবারও উৎসখমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচনী কমিশনের প্রধান করা হয়েছে যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো: ইসহককে। কমিশনার হয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচনে গঠিত নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান জানান, রোববার মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিনে মোট ৫৫টি জমা পড়েছে। এগুলো যাচাই বাছাই শেষে আগামী ২৮ নভেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১ ডিসেম্বর।

এদিকে, অনুপস্থিত ভোটারদের মনোনীত ব্যক্তি দ্বারা ভোট প্রদান করা থেকে বিরত থাকার জন্য গতকাল সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে প্যানেল প্রধান এজাজ উদ্দিন টিপু নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আগামী ১২ ডিসেম্বর মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নানা কারণে কিছু ভোটার কেন্দ্রে আসতে পারবেন না বলে আমরা জানতে পেরেছি। অনুপস্থিত ভোটারদের পক্ষে কোন মনোনীত প্রার্থীর ভোট প্রদান বন্ধ করতে হবে দাপ্তরিকভাবে। কেননা এ ধরনের ভোট প্রদান প্রক্রিয়ার সাথে আমরা পরিচিত না। এ প্রথা চালু করা হলে তা হবে সুষ্ঠু ভোটের অন্তরায়। এজন্য এই প্রথা বাতিল করে কমিশনকে ঘোষণা দেবার আহবান জানানো হচ্ছে।

মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচন জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দুটি প্যানেল তাদের প্রচারণা শুরু করেছেন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের দোকানে গিয়ে ভোট যাচ্ছেন। অনেকে বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন।

নির্বাচন কমিশনের প্রধান এ্যাডভোকেট ইসহক জানান, অভিযোগ পাওয়া গেছে। পুরো কমিশন সভা করে সিন্ধান্ত নেওয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ

মে ২৫, ২০২৬

কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ

মে ২৪, ২০২৬

শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.